Posts

সাড়ে তিন কোটি টাকার ভারতীয় ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায়।

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় ব্যাটারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে বিজয়নগর উপজেলার কালিশিমা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারি জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সরাইল ব্যাটালিয়ন সব সময় অভিযান চলমান রাখবে। ব্যাটারি আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

জমি নিয়ে বিরোধ চাচা ভাতিজার, নিহত ২।

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে। নিহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারা আরও জানায়, এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠা...

শীঘ্রই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

Image
নিজস্ব প্রতিবেদক:  গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখার গোপন স্থান ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যত দ্রুত সম্ভব, এ পরিদর্শনে যাবেন তিনি। দেশি-বিদেশি সাংবাদিকেরা তাঁর সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া গোপন বন্দিশালা (আয়নাঘর হিসেবে পরিচিত) পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। গত ২৯ জানুয়ারি কমিশনের সচিব আশিকুল খবির প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানান। চিঠিতে বলা হয়, পরিদর্শনের সময় স্থাপনা শনাক্ত করাসহ গুমের ঘটনার সব তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সঙ্গে রাখা আবশ্যক। পরিদর্শনের সময় ভুক্তভোগীদের সঙ্গে না রাখলে তাঁদের আইনগত অধিকার ক্ষুণ্ন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত বৈঠকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। রমজানে লোডশেডিং না র...

জেলা জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত প্রেসক্লাব কমিটিকে।

Image
 নিজস্ব প্রতিবেদক : প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সৃজনশীল নেতৃত্বে গৌরবময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে   ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।  ১লা ফেব্রুয়ারী ক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষনার পরপরই জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ এর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ প্রেস ক্লাবে এসে বিজয়ী সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আলাদা করে নব-নির্বাচিত সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহ সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশারফ হোসেন বেলালসহ অন্যান্য বিজয়ীদের  ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ রোকন উদ্দিন,পৌর শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ আমির সুহেল। শুভেচ্ছা জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আক...

কসবায় নিখোঁজের দুই দিন পর পাওয়া গেছে শিশুর লাশ।

Image
 নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয় শিশু তানজিম (৭)। দু”দিনপর পুকুরে মিলেলো শিশুর লাশ। রোববার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবুতাহের মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারন ডায়েরী করেছিলেন শিশুর পরিবার । নিহতের নানা নেছারমিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে আবার খেলার ছলে বেরিয়ে যায় তানজিম। এরপর দীর্ঘক্ষন ধরে ফিরে না আসায় মা এবং পরিবার তাকে খুঁজতে থাকে। সারাদিন তাকে কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করে এলাকাবাসীর নিকট তার সন্ধান চায় পরিবার।এরপরেও কোথাও সন্ধান মেলেনি তানজিমের।একমাত্র ছেলের নিখোঁজের পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুর মাতা ।পরদিন শনিবার তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া বাদি হয়ে কসবা থানায় নিখোজের বিষয়ে সাধারন ডায়েরি করেন। পরে রোববার দুপুরে বাড়ির পাশে একটিপুকুরে শিশু তানজিমের লাশ ভাসতে দেখে প্রতিবে...

হিমাগারে আলু রাখতে হলে দিতে হবে কেজি প্রতি ৮ টাকা।

Image
  নিজস্ব প্রতিবেদক : হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আগে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা গেলেও চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না। বস্তার পরিবর্তে খরচও গুনতে হবে কেজি হিসাবে। এ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চাষিরা। বিগত কয়েক বছর ধরে দেশে আলুর দামে বছরজুড়ে অস্থিরতা দেখা যায়। হিমাগারের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে আলুর দামেও। ভোক্তাদের বেশি দামে আলু কিনে খেতে হবে। ব্যবসায়ী ও চাষিরা বলছেন, হিসাব করলে তাদের আলু রাখার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। হিমাগার মালিকদের কোনো খরচ না বাড়লেও তারা এবারের উৎপাদন দেখে ভাড়া বাড়িয়েছেন সিন্ডিকেট করে। ভাড়া না কমালে তাদের কম দামে আলু এখনই বাজারে বিক্রি করতে হবে, যাতে তাদের পড়তে হবে লোকসানে। ভাড়া দ্বিগুণ হয়নি, কেজিতে ১ টাকা বেড়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, চলতি মৌসুমে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আট টাকা, যা গত বছর সাত টাকা ছিল। এবার কেজিপ্রতি এক টাকা বেড়েছে। তবে আগের মতো ৫০ কেজির ঊর্ধ্বে বস্...

পাঁচ টন ডাল এলো ভারত থেকে

Image
    নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হল  আরও পাঁচ টন ডাল । প্রতিকেজিতে আমদানি খরচ পড়েছে ১০৯ টাকা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। এর আগে সোমবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়। রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা। এর আগে ৬ জানুয়ারি ভারত থেকে পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়েছে। রমজানকে সামনে রেখে ডালসহ আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্...