হজ্ব চুক্তি সই, অনুরোধ রাখলেন না সৌদির মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি সই হয়েছে। সৌদি আরবের জেদ্দায় রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় এই চুক্তি হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ হজ চুক্তিতে সই করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করবেন। এরমধ্যে ৮১ হাজার ৯০০ জন বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে এবং বাকি ৫ হাজার ২০০ জন সরকারিভাবে হজ পালন করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এসময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রেখেছেন।

আমাদের ফেইসবুক পেইজে ফলো দিয়ে পাশে থাকুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এসময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রেখেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভিজিট করুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হজ্ব অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

‘অন্তর্বর্তী সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই'

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৭৩ কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি, ১৭ কোটি টাকার যন্ত্র প্যাকেটবন্দী।

নাছিরনগরে স্ত্রীর পরকিয়া প্রেমিক কে কোপালেন