Posts

Showing posts from February, 2025

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাকে জরিমানা

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান শাহবাজপুর এলাকায় অভিযানে গিয়ে তাকে জরিমানা করেন। জরিমানা পাওয়া ব্যক্তি শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন (৪৫)। ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হলেও তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বলেন, ‘ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।’   এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনের সরাইল উপজেলা আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘জাকির হোসেন আমাদের ইউনিয়ন কমিটির সদস্য সচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। যাচাই-বাছাই করে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস...

গ্রেপ্তার হয়েছেন নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবীনগর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল ইসলাম রিপন (৪৫) নবীনগর পৌরসভার আলীয়াবাদ উত্তর পাড়ার বাসিন্দা। এ দিকে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করে। মিছিল শেষে নবীনগর বাজারের সময় মার্কেটের সামনে বক্তারা বলেন, বিগত দিনে গুম, খুন, নির্যাতন করা দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনার প্রেত্মাত্মাদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালবেলাকে বলেন, উপজেলা যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরকসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহিষের জাত উন্নয়ন ও প্রজননে ১৬৩ কোটি টাকার প্রকল্প

Image
  নিজস্ব প্রতিবেদক : দুধ ও মাংস উৎপাদন এবং ভারবহন—এই তিন কাজের কাজী নামে পরিচিত মহিষ। গরু ও মহিষ প্রাণিসম্পদ খাতের দুটি প্রধান গবাদিপশুর জাত। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী গবাদি প্রাণি মহিষ। এই মহিষের জাত উন্নয়নে ১৬২ কোটি ৯৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক উৎপাদন ও প্রজনন ক্ষমতাসম্পন্ন মহিষের জাত উন্নয়ন এবং মহিষের সংখ্যা বাড়ানো, দুগ্ধ উৎপাদনে মহিষের ভূমিকা জোরদার,  আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, মহিষ খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মহিষজাত খাদ্যপণ্য গ্রহণে জনসচেতনতা বাড়াতেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, ‘মহিষ উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬২ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি দেশের ৮টি বিভাগের ৪৯টি জেলার ২০০টি উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণা...

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৭৩ কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি, ১৭ কোটি টাকার যন্ত্র প্যাকেটবন্দী।

Image
নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে অন্যান্য প্রাণীর দেহে যেসব রোগ ছড়ায়, সেসব রোগকে বলা হয় ‘জুনোটিক’ রোগ। যেমন অ্যানথ্রাক্স (তড়কা), যক্ষ্মা ও জলাতঙ্ক ইত্যাদি। জুনোটিক রোগ প্রতিরোধ করতে ৭৩ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় ব্যয় করা হয়েছে ৩২ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের ছয় মাস পরও সেই পরীক্ষাগার চালু হয়নি। এমনকি ১৭ কোটি টাকায় কেনা যন্ত্রপাতি পড়ে আছে প্যাকেটবন্দী অবস্থায়। পরীক্ষাগার কবে চালু হবে, আদৌ হবে কি না, এর উত্তর নেই প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে। পরীক্ষাগার চালুর জন্য বিশেষজ্ঞ জনবলও নিয়োগ দেওয়া হয়নি। ফলে জুনোটিক রোগ প্রতিরোধের এই প্রকল্পে পুরো অর্থ খরচ হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ তো গেল জনগণের করের টাকায় ‘অপব্যয়ের’ চিত্র। অন্য একটি দিক হলো, এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি হয়েছে ঢের। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ১৭ কোটি টাকার যন্ত্র কেনায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ অথবা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও কেনা হয়েছে চীন থেকে। অনেক যন্ত্রে নকল স্টিকার লাগিয়ে সরবরাহের প্র...

‘অন্তর্বর্তী সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই'

Image
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অন্তর্বর্তী সরকার গণমানুষের সরকার। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই। শনিবার (৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য। তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনও তিনি পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বা...

নাছিরনগরে স্ত্রীর পরকিয়া প্রেমিক কে কোপালেন

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। জানা যায়, প্রায় ১০ বছর আগে বিয়ে করেন শাহিন মিয়া। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। একপর্যায়ে ৬ ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন তিনি। বিষয়টি জানার পর গত ১১ ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহিন। পরে ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন। এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার তিনডা সন্তান ফালাইয়া সে আমার বউডারে নিয়া গেছে। জাকিরেরও তিনডা সন্তান...

বাঞ্ছারামপুরে দুদলের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২৫।

Image
  নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৬ জন টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন আলমগীর হোসেন, সোলেমান , সোহরাব হোসেন, রাসেল মিয়া, রফিক, দুলাল মিয়া, সনি মিয়া , রাসেল মিয়,সামীর মিয়া, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, হক মিয়া, মাসুদ মিয়া, শাহিন মিয়া, লালু মিয়া, রাব্বি মিয়া, হোসেন মিয়া, শাহপরান, শাহজালাল, শাহিন মিয়া। আজগর আলী সরকার বাড়ির ইসমাইল হোসেন জানান, মাস দেড়েক আগে আমাদের ওপর হামলা করেছিল মতি ও তার লোকজন। ওই সময় আমার অনেক লোকজন আহত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা গ্রামে যেতে পারছি না। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আমরা গ্রামের বাড়িতে গেলে বুধবার ভোরে মতির লোকজন আমাদের ওপর হামলা করে বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে অনেকেই টেঁটাবিদ্ধ হয়েছেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শান্তিপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। আহ...

সাড়ে তিন কোটি টাকার ভারতীয় ব্যাটারি জব্দ ব্রাহ্মণবাড়িয়ায়।

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় ব্যাটারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে বিজয়নগর উপজেলার কালিশিমা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারি জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সরাইল ব্যাটালিয়ন সব সময় অভিযান চলমান রাখবে। ব্যাটারি আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

জমি নিয়ে বিরোধ চাচা ভাতিজার, নিহত ২।

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুপক্ষের দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আনামত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে। নিহতদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তারা আরও জানায়, এরপরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠা...

শীঘ্রই ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

Image
নিজস্ব প্রতিবেদক:  গুম হওয়া ব্যক্তিদের তুলে নিয়ে আটকে রাখার গোপন স্থান ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যত দ্রুত সম্ভব, এ পরিদর্শনে যাবেন তিনি। দেশি-বিদেশি সাংবাদিকেরা তাঁর সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া গোপন বন্দিশালা (আয়নাঘর হিসেবে পরিচিত) পরিদর্শনে অপারগতা প্রকাশ করেছিল গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। গত ২৯ জানুয়ারি কমিশনের সচিব আশিকুল খবির প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানান। চিঠিতে বলা হয়, পরিদর্শনের সময় স্থাপনা শনাক্ত করাসহ গুমের ঘটনার সব তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের সঙ্গে রাখা আবশ্যক। পরিদর্শনের সময় ভুক্তভোগীদের সঙ্গে না রাখলে তাঁদের আইনগত অধিকার ক্ষুণ্ন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত বৈঠকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। রমজানে লোডশেডিং না র...

জেলা জামায়াতে ইসলামী শুভেচ্ছা জানিয়েছেন নব নির্বাচিত প্রেসক্লাব কমিটিকে।

Image
 নিজস্ব প্রতিবেদক : প্রজ্ঞা, দূরদৃষ্টি ও সৃজনশীল নেতৃত্বে গৌরবময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নতুন উদ্দীপনায় উজ্জীবিত হবে   ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।  ১লা ফেব্রুয়ারী ক্লাবের নির্বাচনের ফলাফল ঘোষনার পরপরই জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আকন্দ এর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ প্রেস ক্লাবে এসে বিজয়ী সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ আলাদা করে নব-নির্বাচিত সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, সহ সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশারফ হোসেন বেলালসহ অন্যান্য বিজয়ীদের  ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ রোকন উদ্দিন,পৌর শাখার নির্বাহী সদস্য মোহাম্মদ আমির সুহেল। শুভেচ্ছা জানিয়ে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোবারক হোসেন আক...

কসবায় নিখোঁজের দুই দিন পর পাওয়া গেছে শিশুর লাশ।

Image
 নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয় শিশু তানজিম (৭)। দু”দিনপর পুকুরে মিলেলো শিশুর লাশ। রোববার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবুতাহের মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারন ডায়েরী করেছিলেন শিশুর পরিবার । নিহতের নানা নেছারমিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে আবার খেলার ছলে বেরিয়ে যায় তানজিম। এরপর দীর্ঘক্ষন ধরে ফিরে না আসায় মা এবং পরিবার তাকে খুঁজতে থাকে। সারাদিন তাকে কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করে এলাকাবাসীর নিকট তার সন্ধান চায় পরিবার।এরপরেও কোথাও সন্ধান মেলেনি তানজিমের।একমাত্র ছেলের নিখোঁজের পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুর মাতা ।পরদিন শনিবার তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া বাদি হয়ে কসবা থানায় নিখোজের বিষয়ে সাধারন ডায়েরি করেন। পরে রোববার দুপুরে বাড়ির পাশে একটিপুকুরে শিশু তানজিমের লাশ ভাসতে দেখে প্রতিবে...

হিমাগারে আলু রাখতে হলে দিতে হবে কেজি প্রতি ৮ টাকা।

Image
  নিজস্ব প্রতিবেদক : হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। আগে এক বস্তায় ৮০ কেজি আলু রাখা গেলেও চলতি বছর থেকে ৫০ কেজির বেশি রাখা যাবে না। বস্তার পরিবর্তে খরচও গুনতে হবে কেজি হিসাবে। এ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চাষিরা। বিগত কয়েক বছর ধরে দেশে আলুর দামে বছরজুড়ে অস্থিরতা দেখা যায়। হিমাগারের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে আলুর দামেও। ভোক্তাদের বেশি দামে আলু কিনে খেতে হবে। ব্যবসায়ী ও চাষিরা বলছেন, হিসাব করলে তাদের আলু রাখার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। হিমাগার মালিকদের কোনো খরচ না বাড়লেও তারা এবারের উৎপাদন দেখে ভাড়া বাড়িয়েছেন সিন্ডিকেট করে। ভাড়া না কমালে তাদের কম দামে আলু এখনই বাজারে বিক্রি করতে হবে, যাতে তাদের পড়তে হবে লোকসানে। ভাড়া দ্বিগুণ হয়নি, কেজিতে ১ টাকা বেড়েছে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, চলতি মৌসুমে কেজিপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ আট টাকা, যা গত বছর সাত টাকা ছিল। এবার কেজিপ্রতি এক টাকা বেড়েছে। তবে আগের মতো ৫০ কেজির ঊর্ধ্বে বস্...

পাঁচ টন ডাল এলো ভারত থেকে

Image
    নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হল  আরও পাঁচ টন ডাল । প্রতিকেজিতে আমদানি খরচ পড়েছে ১০৯ টাকা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ভারতীয় একটি ট্রাকে করে এসব ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। এর আগে সোমবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়। রমজানকে সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা। এর আগে ৬ জানুয়ারি ভারত থেকে পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে। সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন জানান, দুই দফায় ত্রিপুরার স্থানীয় বাজার থেকে ডাল আমদানি করা হয়েছে। রমজানকে সামনে রেখে ডালসহ আরও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির পরিকল্...

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির পরাস্ত

Image
  নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে পরাস্ত  হয়েছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হন তারা। শুধু জয়লাভ করেছে সিনিয়র সহ-সভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করেন। বৃহস্পতিবার বাকি ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রহমানের স...

নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত

Image
  নিজস্ব প্রতিবেদক : মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। রোববার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে আলীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে বোরহান উদ্দিন ও রফিক মিয়ার ছেলে শিহাব উদ্দিন। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। শিহাব এলাকার স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের সদস্য ছিলেন। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পৌর এলাকার নারায়ণপুরে যাচ্ছিলেন বোরহান ও শিহাব।এসময় আলীয়াবাদ গ্রামের সেলিম মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটর সাইকেলটি। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিহাবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় বোরহানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে তিনিও মারা যান। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আবদুর রাজ্জাক।

লুটপাটে কাজে আসছে না ‘মুহুরী সেচ উন্নয়ন প্রকল্প’

Image
  নিজস্ব প্রতিবেদক : ফেনীর মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে হয়েছে লুটপাট। এ যেন পুকুর নয়, সাগরচুরির গল্প। নিজ দেশে দেউলিয়া জার্মানির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে এ প্রকল্পের ঋণের কোটি কোটি টাকা লুটে নিয়ে পালিয়েছে। এর ফলে কৃষকের কাজে আসছে না ৫৫০ কোটি টাকার এ প্রকল্প। এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৬২ কোটি ৬৯ লাখ টাকা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হলেও কৃষকরা বলছেন কোনো কাজেই আসছে না। মাঠে অবকাঠামো থাকলেও স্কিমগুলো অকেজো হয়ে আছে। গত আগস্টের বন্যাকে দায়ী করছেন কর্তৃপক্ষ। পানির অভাবে মাঠ এখন শুকিয়ে চৌচির। কৃষকরা আবাদ করতে পারছে না ধানসহ অন্যান্য ফসল। প্রকল্পের তথ্য মতে, বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রিপেইড মিটার ব্যবস্থায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ পদ্ধতি চালু করতে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। মাঝে করোনার কারণে বছর দুয়েক কাজ বন্ধ থাকে। ২০২৪ সালের জুনে কাজ শেষ হয়। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ৫৬২ কোটি ৬৯ লাখ টাকা অর্থায়নে ...