গ্রেপ্তার হয়েছেন নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক





নিজস্ব প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবীনগর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশরাফুল ইসলাম রিপন (৪৫) নবীনগর পৌরসভার আলীয়াবাদ উত্তর পাড়ার বাসিন্দা।

এ দিকে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করে। মিছিল শেষে নবীনগর বাজারের সময় মার্কেটের সামনে বক্তারা বলেন, বিগত দিনে গুম, খুন, নির্যাতন করা দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনার প্রেত্মাত্মাদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালবেলাকে বলেন, উপজেলা যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরকসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Popular posts from this blog

‘অন্তর্বর্তী সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই'

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৭৩ কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি, ১৭ কোটি টাকার যন্ত্র প্যাকেটবন্দী।

নাছিরনগরে স্ত্রীর পরকিয়া প্রেমিক কে কোপালেন