Posts

Showing posts from January, 2025

হজ্ব চুক্তি সই, অনুরোধ রাখলেন না সৌদির মন্ত্রী

Image
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি সই হয়েছে। সৌদি আরবের জেদ্দায় রোববার (১২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় এই চুক্তি হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ হজ চুক্তিতে সই করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করবেন। এরমধ্যে ৮১ হাজার ৯০০ জন বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে এবং বাকি ৫ হাজার ২০০ জন সরকারিভাবে হজ পালন করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এসময় ধর্ম উপদেষ্টা বাংলাদেশি হজ এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর  কোটা এক হাজার থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে অনুরোধ করেন। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী এজেন্সিপ্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা এক হাজারই বহাল রেখেছেন। আমাদের ফেইসবুক পেইজে ফলো দিয়ে পাশে থাকুন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, হ...

লালমনিরহাটে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখলেন কৃষকেরা

Image
সার কেনার টোকেন দেওয়া বন্ধ করায় তোপের মুখে পড়েন তিনি। কৃষকদের চাহিদা বিবেচনা করে এই টোকেন চালু করা হয়। নিজস্ব প্রতিবেদক : সার কেনার টোকেন দেওয়া বন্ধ করায় কৃষকদের তোপের মুখে পড়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ। আজ বুধবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। সারের জন্য টোকেন দিতে গেলে উপস্থিত কৃষকেরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে কৌশলে সেখান থেকে সরে পড়েন ওই কর্মকর্তা। কৃষকেরা বলেন, সারের সংকট নিরসনে কৃষকদের চাহিদা বিবেচনা করে বিশেষ টোকেন চালু করে কৃষি বিভাগ। কৃষি বিভাগের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বাক্ষরিত টোকেন নিয়ে ডিলার পয়েন্টে গেলে সরকারি দামে সার মিলছে। অনিবন্ধিত বিক্রেতার কাছ থেকে বস্তাপ্রতি ৫০০ থেকে হাজার টাকা বেশি দামে কিনতে হয়। তাই ন্যায্যমূল্যে সার পেতে কৃষকেরা কৃষি বিভাগের কর্মকর্তাদের পিছু ছুটছেন। তাঁরা ইউনিয়ন পরিষদে বসে কৃষকদের টোকেন দিচ্ছেন। সেই টোকেন দিয়ে সরকারি দামে সার কিনছেন চাষিরা। আজ চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকদের সারের টোকেন দিতে বসেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ। এ সময় শত শত কৃষক লাইনে দা...

বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান

Image
  নিজস্ব প্রতিবেদক : সারাদেশে পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে সরকার ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। যেসব পরিবারের এক থেকে দেড় শতাংশ পরিমাণ পতিত জমি আছে, তারা এই সুবিধা পাবে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন 'অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন' প্রকল্পটি ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকা খরচে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। জানা গেছে, প্রকল্পটির আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনা, পুকুর ও খালের পাড়, বাড়ির আশপাশ, সঁ্যাতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে পতিত ও অনাবাদি কিন্তু আবাদ হতে পারে এমন জমির পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৬৬৮ হেক্টর। এই হিসাবে অবশ্য হাওড় ও পাহাড়ের কিছু অংশ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এই প্রকল্পের আওতায় সারাদেশে নেওয়া ৫ লাখ ৩৭ হাজার ৯০৬টি প্রদর্শনী খামারে ...

২৮৪ কোটি টাকার তেল-ডাল কেনা হচ্ছে টিসিবির জন্য

Image
নিজস্ব প্রতিবেদক : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।   বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব দেওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এই তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা ৯৫ পয়সা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে।   ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এই সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পর...

সেন্টমার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বতীকালীন সরকারের

Image
নিজস্ব প্রতিবেদক  সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার । পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার (প্লাজমা রিয়েক্টর) যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি । এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশবান্ধব পরিবহন (বেকোটেগ)। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো নেওয়া যাবে খাবার পানি। সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । বিশ্ব ব্যাংকের অনুদানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে । সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে দ্বীপের পরিবেশ দূষণ যেমন কমে আসবে, তেমনি পরিবেশ-প্রতিবেশের পাশাপাশি প্রবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্যও রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশবাদীরা । কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপে বর্তমানে বসবাসরত ১৭শ’ পরিবারের ছোট-বড় ৮ হাজার মানুষের প্রতিদিন দুই টন করে মনুষ্য বর্জ্য ও দুই টন কঠিন বর্জ্য সৃষ্টি ...

সার সিন্ডিকেটে পেঁয়াজ চাষিদের কপালে চিন্তার ভাঁজ

Image
  নিজস্ব প্রতিবেদক  ২০২৪ সালজুড়েই ঝাঁজ ছিল পেঁয়াজের বাজারে। মৌসুমের শুরুতে ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। সেই পেঁয়াজ কয়েকমাস আগে বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩৫ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে ১৮-২৫ টাকা। ফলে খরচ বাদ দিয়েও লাভ রয়েছে চাষিদের। তাই চলতি অর্থবছরে আবারও এ ফসল আবাদে আগ্রহ দেখা গেছে চাষিদের মধ্যে। মাঠে মাঠে পেঁয়াজের চারা রোপণে ধুম পড়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে। তবে কৃষকদের দাবি, ডিলারদের সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও চাহিদামতো নন ইউরিয়া টিএসপি, এমওপি এবং ডিওপি সার পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ সার পেলেও তাদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। এতে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ১৮ হাজার ২৪০ হেক্টর। ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮৯০ হেক্টর জমি পেঁয়াজ চাষাবাদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে দুই হাজার ৫৬০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। বছরজুড়ে ভালো দাম পাওয়ায় পেঁয়াজ আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের মধ্যে। লক্ষ্যমাত্রার চেয়ে অত...

অন্তর্বর্তী সরকারকে নিয়ে নিজের অবস্থান জানালেন সেনাপ্রধান

Image
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি- সংগ্রহিত নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সেনাবাহিনী পুরোপুরি সরকারের পাশে রয়েছে এবং যে কোনো উপায়ে প্রধান উপদেষ্টার সহযোগিতায় তারা প্রস্তুত থাকবে। তিনি আরও বলেন, “দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের সৈন্যদের সাময়িক অসুবিধা হলেও, সরকারকে সহযোগিতা করে যাব।” বুধবার দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং সংস্কারের প্রসঙ্গে জেনারেল ওয়াকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, রাজনীতিবিদরা সাধারণত এমন সংকটময় সময়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। “আমি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো রাজনীতিবিদ রয়েছেন,” বলেন তিনি। এছাড়া, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "আমরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করেছি। তবে, এটা একটি সামগ্রিক বিষয়। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের, প্রশাসনের, সরকারের এবং জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।" জেনারেল ওয়াকার আ...

পিনাকী ভট্টাচার্যের বিনীত অনুরোধ প্রধান উপদেষ্টার প্রতি

Image
  নিজস্ব প্রতিবেদক : বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন। তিনি ড. ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান। তার মতে, জাতির প্রতি ডা. জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার। শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দশ্য করে এই পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য। পাঠকদের জন্য পিনাকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন: আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপে আনন্দিত হবে। কারণ দেশবাসী তার কাছে চিরঋণী। এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই...

প্রবাসী আয়ে রেকর্ডের পর বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Image
নিজস্ব  প্রতিবেদক    সদ্য বিদায়ী ২০২৪ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে দেশে ইতিহাসে সর্বোচ্চ ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর প্রভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ কোটি ৯০ লাখ ডলারে।  কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।  তথ্য অনুযায়ী, বিপিএম ৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ কোটি ৯০ লাখ ডলারে উঠেছে। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৬২০ কোটি ৪০ লাখ ডলারে।  এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছিল। করোনা মহামারির মধ্যে ওই মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৯ কোটি ডলার।  গত কয়েক মাসে প্রবাসী আয়ের প্রবাহ ও বিদেশি ঋণের অর্থছাড়ের কারণে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। এরপর আগস্টে গঠন করা হয় নতুন সরকার। নতুন সরকার গঠনের পর প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। তবে ডিসেম্বরে আসা ২৬৩ কোটি ৯০...

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

Image
নিজস্ব প্রতিবেদক  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাঁকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, রাত সাড়ে আটটা থেকে প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তাঁর সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ...

৩৩০ কোটি ডলার দেনা শোধ করেও বাড়ল রিজার্ভ

Image
নিজস্ব প্রতিবেদক :  বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতার কথা বলে গত তিন অর্থবছরে বিক্রি করা হয়েছে ৩১ বিলিয়ন ডলার। এতে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ তলানিতে নামে। উচ্চ সুদের বিদেশি ঋণ নিয়েও টাকার দর পতন ঠেকানো যায়নি। বরং ৮৪ টাকার ডলার এখন ১২৩ টাকায় উঠেছে। বিদেশি ঋণ বেড়ে হয়েছে ১০৪ বিলিয়ন ডলার। অথচ মেয়াদ পার হলেও অপরিশোধিত ছিল ৩ দশমিক ৭০ বিলিয়ন ডলার। গত ৫ মাসে বিপুল অঙ্কের এ বকেয়া পরিশোধের পরও রিজার্ভ বেড়ে আবার ২১ দশমিক ৩৮ বিলিয়ন হয়েছে। মূলত কাগুজে কোম্পানির নামে ঋণ নিয়ে পাচার বন্ধে কঠোরতার কারণেই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের মধ্যে আগের সব বকেয়া পরিশোধের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত ৪০ কোটি ডলার পরিশোধ করতে পারেনি ব্যাংকগুলো। ডলার সংকটে এ বকেয়া পরিশোধ হয়নি তেমনটি নয়। অনেক ক্ষেত্রে এসব আমদানিকারকের আসল সুবিধাভোগী পাওয়া যাচ্ছে না। কিংবা এমন উৎস থেকে আমদানি হয়েছে যা সন্দেহজনক। এই বকেয়া ঋণের উল্লেখযোগ্য একটি অংশ এস আলম গ্রুপসহ এমন প্রতিষ্ঠানের যাদের মালিকরা পলাতক কিংবা জেলে আছেন। এসব কারণে বিদেশি সুবিধাভোগীর দায় শোধ করতে পারছে না ...

তিন ব্যাংক পেল ১২,৫০০ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের বিশেষ ধার।

Image
  ★ইসলামী ব্যাংককে দেওয়া হয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।  ★ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৬ হাজার কোটি টাকা। ★এবি ব্যাংক পেয়েছে ১ হাজার কোটি টাকার বিশেষ ধার।  নিজস্ব প্রতিবেদক :  বিদায়ী বছরের আর্থিক হিসাব ভালো দেখাতে বেসরকারি খাতের তিন ব্যাংককে সাড়ে ১২ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটি হলো ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। এই টাকা দিয়ে ব্যাংকগুলো গত সোমবার বছরের শেষ দিনের চলতি হিসাবের ঘাটতি পূরণ করেছে। এর ফলে ব্যাংক তিনটির চলতি হিসাব উদ্বৃত্ত দেখানো হয়।  বাংলাদেশ ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, আর্থিক হিসাবের সুবিধার জন্য তিন ব্যাংককে দেওয়া ধারের এই টাকা আজ বুধবার ফেরত নেবে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ধারের বাইরে আলাদা করে তারল্য সহায়তা হিসেবে এবি ব্যাংককে ২০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৫ বছরে নানা অনিয়মের কারণে ব্যাংক তিনটি বড় ধরনের তারল্যসংকটে পড়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের মালিকানায় যুক্ত হয়ে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ একাই ঋণের নামে নানা ধরনের অনিয়মের মাধ্যমে ব্যাংকটি থেকে ৭৩ হাজার কোটি টাকা বের করে নেয়...