বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান

 




নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে আবাদ করতে সরকার ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। যেসব পরিবারের এক থেকে দেড় শতাংশ পরিমাণ পতিত জমি আছে, তারা এই সুবিধা পাবে।

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন 'অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন' প্রকল্পটি ৪৩৮ কোটি ৪৭ লাখ টাকা খরচে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।



জানা গেছে, প্রকল্পটির আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনা, পুকুর ও খালের পাড়, বাড়ির আশপাশ, সঁ্যাতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে বর্তমানে পতিত ও অনাবাদি কিন্তু আবাদ হতে পারে এমন জমির পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৬৬৮ হেক্টর। এই হিসাবে অবশ্য হাওড় ও পাহাড়ের কিছু অংশ নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এই প্রকল্পের আওতায় সারাদেশে নেওয়া ৫ লাখ ৩৭ হাজার ৯০৬টি প্রদর্শনী খামারে ১২ ধরনের শাকসবজি উৎপাদন করা যাবে। একই সঙ্গে ফলের চাষও করা যাবে। শাকসবজির মধ্যে উলেস্নখযোগ্য কয়েকটি হলো ফুলকপি, মুলা, বেগুন, বাঁধাকপি, মরিচ, লাউ, কুমড়া; আর ফলের মধ্যে থাকবে মাল্টা, পেঁপে, থাই পেয়ারা ইত্যাদি।

Comments

Popular posts from this blog

‘অন্তর্বর্তী সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই'

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৭৩ কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি, ১৭ কোটি টাকার যন্ত্র প্যাকেটবন্দী।

নাছিরনগরে স্ত্রীর পরকিয়া প্রেমিক কে কোপালেন